রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের

 

 

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বর্ধন ও বিদ্যুৎ অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে মাটির নিচ দিয়ে পাওয়ার গ্রিডের আন্ডারগ্রাউন্ড ক্যাবেল স্থাপনের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নিচ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ক্যাবেল বসানো হচ্ছে।

 

এরই মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আন্ডারগ্রাউন্ড ক্যাবেল বহনের সময় ব্যবহৃত একটি বড় হুইল ভেঙে গেছে। ভিডিওটি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে ক্যাবেলের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

 

এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাইট ম্যানেজার রাজিব আলীর সঙ্গে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, “হুইলটি ভেঙে গেলেও ক্যাবেলের ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে নজরে আনি এবং সকাল থেকেই সার্বক্ষণিক তদারকি করেছি।”

 

তিনি আরও বলেন, আন্ডারগ্রাউন্ড ক্যাবেল অত্যন্ত শক্ত ও সুরক্ষিত আবরণে মোড়ানো থাকে, ফলে সাময়িক যান্ত্রিক সমস্যায় এর কার্যকারিতায় কোনো প্রভাব পড়েনি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই পরবর্তী কাজ অব্যাহত রাখা হচ্ছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই আন্ডারগ্রাউন্ড ক্যাবেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের সাময়িক ঘটনা প্রকল্প বাস্তবায়নে বড় কোনো বাধা নয় বলেও তারা দাবি করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com