বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

পীর আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের আগমন ঘটেছে-শাহজাহান চৌধুরী

সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন ,পীর আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের আগমন ঘটেছে। নবী রাছুলদের দায়িত্ব পালনে ছুফি  দরবেশদের ভুমিকা অপরিসীম। তাদের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজ বার আউলিয়ার আবাসভুমি চট্টগ্রাম।
সিলেটের হযরত শাহ জালাল (র) সহ ৩৬০ অলি, চট্টগ্রামের বার আউলিয়াগনের ধারাবাহিকতায় দিল্লীর জামে মসজিদের সাবেক ইমাম ভারতে ইসলামের প্রচারের পাশাপাশি এদেশে ইসলাম প্রচারে ব্যাপকতায় অনন্য ভুমিকা রেখেছেন শাহ ফকির মাওলানা (র) যিনি মাদার্শার জমিনে শায়িত আছেন।
ফকির মাওলানা (র) এর অসংখ্য কারামত রয়েছে, তার মধ্যে পেট কামরী রোগ ভাল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জিনিস প্রাপ্তি  অন্যতম। উনার সান্নিধ্যে এসে মানুষ স’চরিত্রবান হয়েছে।সাতকানিয়ার মাদার্শা শাহ ফকির মাওলানা (র) একাডেমী ময়দানে ৫-৭ জানুয়ারী ৯৮ তম ওরশ ফাতিহা মিলাদুন্নবী (স) ও সীরতুন্নবী (স) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরবারের পীর আলহাজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলামের  সভাপতিত্বে ও সালাউদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে তকরির করেন, ড. মাও: মহিউদ্দিন মাহবুব, মুফাচ্ছির মাওলানা মুরশেদুল আলম, মাও:নিজাম উদ্দিন,মাওলানা আবদুল মালেক, মাওলানা জকরিয়া হাবিবী, বক্তব্য রাখেন ডা:নুরুল হক, শাহজাদা সাইফুল ইসলাম, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা মাওলানা মুহাম্মদ মোজহেরুল কাদের ফারুকীর সমাপণী বক্তব্যে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়। মাহফিলে একাডেমীর সাবেক কৃতি ছাত্র বিজ্ঞ জজ ও মেডিকেলে নির্বাচিত শিক্ষার্থীদের সবংর্ধনা সহ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com