বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিক্ষোভে সহিংসতা, ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আর্ন্তজাতিক ডেক্স:

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ সহিংস আন্দোলনে রূপ নেওয়ায় ইরানজুড়ে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কতদিন পর্যন্ত এই ইন্টারনেট ব্ল্যাকআউট চলবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, দেশটিতে সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১ শতাংশে নেমে এসেছে, যা কার্যত পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্ল্যাকআউটেরই শামিল।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংবাদমাধ্যমে তথ্য আদান-প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রচার এবং জরুরি সেবায় প্রবেশেও চরম সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে চলমান বিক্ষোভে হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com