বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি:

দেশের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল।

শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।

উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com