মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন ব্যাহত করতে অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনার জন্ম হলেও তা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। তিনি দাবি করেন, দেশের সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাবেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মানার বিষয়ে বিএনপি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সবাইকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সে লক্ষ্যেই দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com