রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে ডিসেম্বর ২০২৫ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও অফিসারদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মো. রানা মিয়া।

এছাড়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com