বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

থার্টি ফার্স্টনাইটে কক্সবাজারে ৭টি কঠোর নিষেধাজ্ঞা

মো. সেলিম উদ্দিন খাঁন

থার্টি ফার্স্টনাইটে কক্সবাজারে ৭টি কঠোর নিষেধাজ্ঞা ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় কক্সবাজার জেলা পুলিশ। বিবৃতিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ থাকবে।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

এ ছাড়াও উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয় রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে আগত নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোর কোনো অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় থার্টি ফার্স্ট নাইটে শহরজুড়ে কঠোর পুলিশি তৎপরতা বলবৎ থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com