মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

থার্টি ফার্স্ট নাইটে সিএমপির একাধিক নিষেধাজ্ঞা

 

মো. সেলিম উদ্দিন খাঁন

থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

সোমবার (২৯ ডিসেম্বর) গণবিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮, ২৯ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ছাড়া থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উপলক্ষে মহানগরের কোনো উন্মুক্ত স্থান, রাস্তা বা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি কিংবা র‍্যালি-শোভাযাত্রা করা যাবে না। এ ছাড়া মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের সব বার ও মদের দোকান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

একই সময়ের মধ্যে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, উচ্চমাত্রায় হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ড, নারীদের প্রতি হয়রানি বা ইভটিজিং এবং যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com