রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

দিপু চন্দ্র দাশ ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে মানবন্ধন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপরে মৌলভীবাজার সচেতন সনাতনী যুব সমাজের আয়োজনে শহরের চৌমুহনা এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য এডভোকেট প্রদীপ কুমার দাশ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ভালুকায় দিপু চন্দ্র ও লক্ষ্মীপুরে ৭ বছরের শিশু আয়েশাকে আগুন পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়াও পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com