মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

ভালুকায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মুক্তি দিবস  

 

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটিতে বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

 

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

 

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতার স্মৃতিচারণ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করার আহ্বান জানান। আলোচনার পর শহীদ মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com