সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌলভীবাজারে বদলীকৃত অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার বদলি হওয়া অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মো. মোরশেদুল ইসলাম ভুইয়া-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বদলি জনিত কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমা-কেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী ওসিরা মৌলভীবাজার জেলায় তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা জেলা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন,”চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। তবে পরিবারের পাশাপাশি সমাজ ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব মনে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। মাটির ঋণ শোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্য হিসেবে আইন ও নীতি দুটোই আলাদাভাবে মানতে হবে। আইন ও নীতির ভিত্তিতেই চলাই পুলিশের পেশাগত আদর্শ। সব কিছুর মত মানুষেরও ধর্ম আছে। সেটা হলো নীতি; নীতি-নৈতিকতা মানেই মনুষ্যত্ব। এটা সর্বদা মনে রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com