বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজি ওজনের সেই বিশাল কাতল মাছটি অবশেষে বিক্রি হয়েছে ৬৭ হাজার ২০০ টাকায়। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জেলে ইছাহাক হালদার তার সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া কলাবাগান তালতলা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জালে প্রবল টান অনুভব করলে তারা জাল টেনে তুলে দেখেন, বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনু খাঁর আড়তে আনা হলে স্থানীয় উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 

চান্দু মোল্লা জানান, তিনি লাভের আশায় মাছটি কিনেছিলেন। প্রতি কেজিতে ১০০ টাকা করে লাভে বিকেলে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

 

তিনি আরো বলেন, এমন বড় মাছ পদ্মায় এখন খুব কমই ধরা পড়ে, তাই ঝুঁকি নিয়েই কিনেছিলাম। ভাগ্য ভালো, ভালো দাম পেয়েছি।

 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে পদ্মার বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে নদীতে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় আকারের মাছ ধরা পড়ছে। তিনি আরো বলেন, যদি স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে এমন বড় মাছ আরো বেশি ধরা পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com