শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

বাসার কলাপসিবল গেইটেই পদ্ম গোখরা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসার প্রবেশ মুখে কলাপসিবল গেইটের উপরেই ঘাপটি মেরে বসেছিল বিষধর পদ্ম গোখরা সাপ। সাপটি চোখে পড়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

বুধবার (৬ আগস্ট) রাত ৮টারদিকে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমান এর বাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সাপ উদ্ধারের সময় সহায়তা করেন পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।

সজল দেব জানান, বাসার কলাপসিবল গেইটে সাপটি দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে দ্রæত ওই বাসায় গিয়ে গেইটের উপর থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তিনি আরও জানান, উদ্ধার করা সাপটির নাম পদ্ম গোখরা (Monocled Cobra) এটি একটি প্রাণঘাতী বিষধর সাপ। তিনি আরও বলেন, “পদ্মগোখরা বাংলাদেশে পাওয়া বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম, তবে এটি স্বভাবতই মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। আমাদের দায়িত্ব পরিবেশের উপকারি এই প্রাণীগুলোকে রক্ষা করা ও জনসচেতনতা বৃদ্ধি করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com