সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার হয়েছে। এসময় লালন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক এবং অবৈধ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই হীরক চক্রবর্তী, এএসআই মো. আবুল ভাসানী এবং কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীসহ ডিবির একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন অবৈধ পথে আমদানি করা ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার করে। এসময় অধৈ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্রাচার্য্য জানান, খালি কার্টুনের আড়ালে বিপুল চোরাই পণ্য বুঝাই ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। এসময় তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই বিভিন্ন প্রকারের প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।এ ঘটনায় আটক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com