বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম,সেবা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।পরে ২০২৫ সালের জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কমলগঞ্জ থানার আবু জাফর মো. মাহফুজুল কবির। এছাড়া বড়লেখায় মন্দিরে চুরির ঘটনা উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বিশেষ পুরস্কার লাভ করেন। পাশাপাশি পুলিশ অফিসের এলআইসি, অপরাধ শাখা এবং পুলিশ কন্ট্রোল রুমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com