মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ওসি সাইফুল ইসলাম

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,অপরাধ-অবক্ষয়ের মূলেই মাদক-সমাজে অবক্ষয়ের মূলে মাদককেই দায়ী করেছেন তিনি, এ সময় তিনি বলেন সমাজে যত অপরাধ সংঘটিত হচ্ছে—তার মূল কারণ মাদকাসক্তি। ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, কিশোর গ্যাং. ইভটিজিং, চুরি, ছিনতাই—এ সবকিছুর পেছনে মাদকাসক্তরাই থাকে। একজন মাদকাসক্ত তার নেশার জন্য হিংস্র হয়ে ওঠে।

তখন সে এমন কোন কাজ নাই, যা সে করে না। প্রথমত নিজ বাসা থেকে মা-বোনের অলংকার চুরি করে, এরপর বাপের টাকা চুরি করে। এসব করতে করতে পরিবারের লোকজন যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন সে বাইরে নেশার টাকা জোগাতে ছিনতাই করে, লোকের পকেট কাটে।

এভাবেই একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে বড় সন্ত্রাসী হয়ে ওঠে। বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ মো.সাইফুর রহমান (৪৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে থানার সামনে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সামাদ অনন্তপুর পুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানার মূল গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এক মোটারসাইকেল আরোহীকে থামানো হয়।

পরে তাকে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চকরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে মামলার দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com