সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি

মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি জোরদার করার পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ কর্মসূচি সফল করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।’ মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন বিসিজিএস পোর্টে গ্র্যান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবু ছালেহ আল-মামুন (এন), বিএন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com