বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে ‘পাঠমিতা’র শিক্ষা কার্যক্রম

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা এবং প্রাথমিক শিখন ঘাটতি পূরণে কাজ করছে ‘পাঠমিতা’ কার্যক্রম। চা বাগান, হাওর ও সমতল এলাকার শিশুদের বাংলা পড়া, লেখা ও গণিতের দক্ষতা বাড়াতে আনন্দময় পরিবেশে পরিচালিত হচ্ছে এ বিশেষ শিক্ষা কার্যক্রম।

ইনস্টিটিউট অব ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর সহযোগিতায় ‘এডুকেশন (ই)কোয়ালিটি থ্রু মাল্টিলেভেল এভিডেন্স-বেইজড অ্যাডভোকেসি ফর পাবলিক ইনভেস্টমেন্ট’ প্রকল্পের আওতায় ‘টিচিং অ্যাট দ্য রাইট লেভেল’ (TaRL) পদ্ধতিতে এ কার্যক্রম বাস্তবায়ন করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টিপারপাস সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমসিডা )।

এ কার্যক্রমে শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। বিভিন্ন মজার গল্পের বই, খেলা এবং আনন্দদায়ক পদ্ধতিতে বর্ণ, শব্দ ও সংখ্যার ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে শিশুদের পড়ার দক্ষতা ও গাণিতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শেখার প্রতি আগ্রহ তৈরি করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলার পাঁচটি গ্রামে চা বাগান, হাওর ও সমতল এলাকার শিশুদের নিয়ে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। স্থানীয় তরুণ-তরুণীদের নিয়ে ফ্যাসিলিটেটর দল গঠন করে তাঁদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটেটররা ৬০ দিনের নিবিড় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

পাঠমিতা কার্যক্রমে শিশুদের শেখার অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হয়। প্রতি ১৫ দিন পর বাংলা ও গণিতে শিশুদের দক্ষতা যাচাই করে তাদের পরবর্তী শেখার ধাপ নির্ধারণ করা হয়। যারা নির্ধারিত দক্ষতা অর্জন করে, তারা পরবর্তী স্তরে উন্নীত হয়। আর যাদের আরও সহায়তা প্রয়োজন, তারা বর্তমান স্তরেই অনুশীলন চালিয়ে যায়। ফলে প্রতিটি শিশু নিজের শেখার গতি ও সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পায়।

এ বিষয়ে খাইছড়া চা বাগানের বাসিন্দা পরাগ বাড়ই বলেন, “এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিশুরা আনন্দের সঙ্গে শিখছে। বিশেষ করে চা শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য এ কার্যক্রম অনেক উপকারে আসছে। আমি চাই, এমসিডিএর মাধ্যমে পাঠমিতা কার্যক্রমটি আরও চা বাগানে সম্প্রসারিত করা হোক।”

সংশ্লিষ্টদের মতে, আনন্দময় ও শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিখন ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ের পড়াশোনায় তাদের আরও দক্ষ করে তোলার ক্ষেত্রে পাঠমিতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের পরিধি বাড়ানো গেলে চা বাগান, হাওর ও সমতলের আরও অনেক শিশু উপকৃত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com