শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪ নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়াপাড়া ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারসহ, গ্রেপ্তার ১ নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিন চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে ‘পাঠমিতা’র শিক্ষা কার্যক্রম

চট্টগ্রামে দুই থানায় হঠাৎ ওসি বদলি, কোতোয়ালীর ওসি-তদন্তকেও সরানো হলো

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দুটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। কোতোয়ালী থানার বিতর্কিত ওসি-তদন্তকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত-বুধবার (২ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে সিএমপিতে কর্মরত চার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি), পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদকে ডবলমুরিং থানার ওসি, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদকে সিএমপি সিটিএসবির পুলিশ পরিদর্শক এবং পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।সাম্প্রতিক সময়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। সর্বশেষ গত শনিবার (২৮ জুন) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় চট্টগ্রামভিত্তিক বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত হন তিনি। ওই সময় চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের নিচে বাতিঘরে ঢুকে রোবেল আফ্রাদ দীপঙ্কর দাশকে বলেন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাকে চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘন্টা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com