রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামে দুই থানায় হঠাৎ ওসি বদলি, কোতোয়ালীর ওসি-তদন্তকেও সরানো হলো

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দুটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। কোতোয়ালী থানার বিতর্কিত ওসি-তদন্তকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত-বুধবার (২ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে সিএমপিতে কর্মরত চার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি), পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদকে ডবলমুরিং থানার ওসি, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদকে সিএমপি সিটিএসবির পুলিশ পরিদর্শক এবং পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।সাম্প্রতিক সময়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। সর্বশেষ গত শনিবার (২৮ জুন) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় চট্টগ্রামভিত্তিক বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত হন তিনি। ওই সময় চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের নিচে বাতিঘরে ঢুকে রোবেল আফ্রাদ দীপঙ্কর দাশকে বলেন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাকে চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘন্টা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com