সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় ভাই হত্যা মামলার আসামি ছোট ভাই সস্ত্রীক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বড় ভাই হত্যা মামলায় ছোটভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাস্টার বাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট এলাকার মৃত মনফর আলীর ছেলে কামাল আহমদ ও তার স্ত্রী নিনা বেগম। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে ঘর তৈরির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কামাল আহমদ ও তার ভাই খসরু আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল আহমদ ধাক্কা দিলে খসরু উঠানের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় খসরু আহমদের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে কামাল আহমদসহ মামলার আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কামাল আহমদ ও তার স্ত্রী নিনা বেগমকে গ্রেফতার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com