শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

কুস্তি প্রতিযোগিতায় আনসারের ডাবল শিরোপা

স্পোর্টস ডেক্স:

 

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন  উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

পুরুষ বিভাগে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার।

৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে রানার্স-আপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ দল পেয়েছে ১টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।

মহিলা বিভাগে ১০টি স্বর্ণ নিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। রানার্স আপ পুলিশ দল পেয়েছে ৭টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।

তৃতীয় হওয়া নড়াইল জেলা দল পেয়েছে ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ ও সদস্য একেএম আব্দুল মবিন, মোবারকীসহ অন্যান্য কর্মকর্তারা।

এরআগে, প্রতিযোগিতা শুরুর পূর্বে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষ্যে সকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশ গ্রহনে বর্ণ্যাঢ্য র‌্যালীর আয়োজন করে  ফেডারেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com