শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

বিয়ানীবাজারে জার্নালিস্টস এসোসিয়েশনের পিঠা উৎসব অনুষ্ঠিত

ছরওয়ার খান,বিয়ানীবাজার প্রতিনিধি :

বিয়ানীবাজারে জার্নালিষ্টস এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাব উদ্যানে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না।

এ সময় তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্য লালন করতে সাংবাদিকরা যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

দেশের সকল পেশাজীবিমহলকে গ্রাম বাংলার সংস্কৃতি প্রসারে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। ইউএনও আরো বলেন, পেশাগত গন্ডির বাইরে এসে ঐতিহ্যকে ধারণ করার এই উদ্যোগ যুগান্তকারী।
উৎসবে বাহারি পিঠা নিয়ে ১০টি স্টল অংশ নেয়। সকাল থেকে বিপুল সংখ্যক ক্রেতা-দর্শনার্থী উৎসবস্থল মুখরিত করে রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, কবি ওয়ালী মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ভাই শরীফ আহমদ, ম্যাপ টিভির সিইও সৈয়দ মুনজের হোসেন বাবু, কবি আজিজ ইবনে গণি, জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এম. এ ওমর, সহ-সভাপতি সামিয়ান হাসান, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, উৎসব কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু, দিবালোক স্টাফ রিপোর্টার জসীম উদ্দিন, সিলেট ২১ডটকম এর স্টাফ রিপোর্টার ছরওয়ার খান, সাংবাদিক সাদিক হোসেন এপলু, শোয়েব আহমদ, আব্দুল করিম, মিজানুর রহমান, মুমিনুর রহমান রিপন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com