মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মহেশখালী উপকূলে কোস্টগার্ডের অভিযানে ১৮ জলদস্যু গ্রেপ্তার

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

এ সময় দস্যুদলের কাছ থেকে লুট করা মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যা পরে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।সূত্রে জানা যায়, গত বুধবার রাতে সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়।

তারা জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটির মাছ, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয় এবং ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহেশখালী থেকে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদলকে গ্রেপ্তার করে। আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com