বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

(মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ প্রকাশের জেরে হামলার শিকার হয়েছেন আনন্দ বাজার পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিবেদক রাজন আবেদীন রাজু।

শুক্রবার( ৩১ জানুয়ারি) পেশাগত দায়িত্ব পালন শেষে বিকাল ৫টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর বালিগাও গ্রামে অবস্থানকালে হামলার শিকার হন তিনি।

পরে স্থানীয়রা এগিয়ে এলে আহত রাজন আবেদীন রাজুকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। রাজন আবেদীন রাজু জানান, কমলগঞ্জ উপজেলার রাজটিলা গ্রামের ইব্রাহিম মিয়া গত দুইদিন আগে হবিগঞ্জ শহরে ছিনতাইকালে জনতার হাতে আটক হওয়ার বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ সোসাল মিডিয়ায় নিউজ ও ভিডিও প্রচার হয়। আমি “দৈনিক আনন্দ বাজার” জাতীয় পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে উক্ত সংবাদ ও ভিডিও প্রচার করিলে উল্লেখিত বিবাদীগণ আমার উপর আক্রোশান্বিত হয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণে হত্যার হুমকি প্রদানসহ গালি-গালাজ করতে থাকেন।

তিনি বলেন, সংবাদ সংগ্রহের কাজে পশ্চিম বাঘমারা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছামাত্র সমূহ বিবাদীগণ আমার পথ রোধ করে আমাকে অশ্লিল ভাষায় গালি-গালাজ করতে থাকেন। তাদের গালি-গালাজের প্রতিবাদ করলে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আমি প্রাণ বাঁচাতে হাল্লা-চিৎকার করলে স্থানীয়রা আমাকে রক্ষা করেন। বিবাদীগণ যাওয়ার সময় পরবর্তীতে সুযোগমত আমাকে পেলে প্রাণে হত্যা করিবে মর্মে হুমকি প্রদর্শন করে। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, সদস্য সচিব ও সংবাদ কর্মীদেরকে অবগত করে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

এ ঘটনায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর সঙ্গে দেখা করে সন্ত্রাসী ইব্রাহিম মিয়াসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।

এদিকে সাংবাদিক রাজন আবেদীন রাজুর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com