শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারে – সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই ! বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিসেম্বর পর্যন্ত ছুটি চলছে। এই ছুটির সঙ্গে দুইদিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। শহরের কলাতলী ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল,রিসোর্ট ও গেস্ট হাউজের কোথাও ঠাঁই নেই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল মালিকরা বলছেন, চলতি মাসের শুরুতে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। এখন প্রতিদিনই লাখো পর্যটক অবস্থান করছেন। সাপ্তাহিক কিংবা বিশেষ ছুটিতে পর্যটকের চাপ দ্বিগুন হচ্ছে। চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ বুকিং শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।তিনি পর্যটকদের কক্সবাজারে ভ্রমণের আগে অনলাইনে কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন। পর্যটকের বাড়তি চাপের কারণে পর্যটনজোনের কলাতলী, শহরের প্রধান সড়ক,বাস টার্মিনাল,মেরিন ড্রাইভসহ বিভিন্ন এলাকা যানজটে অচল হয়ে পড়েছে। শহরের ১০ মিনিটের কোনো পথ যেতে এক ঘন্টারও বেশি সময় লাগছে। এ অবস্থায় যানজট নিয়ন্ত্রণ, শান্তিশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে শৃঙ্খলা রক্ষায় ৬০ জন পুলিশ কাজ করছে বলে জানিয়ে জেলা ট্রাফিক পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকবাহী ৭ থেকে ৮ হাজার যানবাহন কক্সবাজার শহরে ঢোকে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,পর্যটকদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com