রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

৩১ দফা বাস্তবায়নে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত লোহাগাড়ায় আসহাব উদ্দিন:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিক ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আসহাব উদ্দিন চৌধুরী।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ১,২,৩, ৪নংওয়ার্ডের আয়োজনে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ।
আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি ঐক্যের রাজনীতি করতে চায়। বিএনপিতে কোন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোন স্থান নেই।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে। এর জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে সবাইকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে।“আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিএনপিকে দমন করতে বারবার মরিয়া হয়ে কাজ করছে।

মামলা,হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন করতেও মরিয়া ছিল স্বৈরাচারী সরকার। দেশে সন্ত্রাস, দুর্নীতি, খুন, ঘুম আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।” বলেন আসহাব উদ্দিন। সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে দলের স্বার্থে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের।

সভায় উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. জসিম উদ্দিন।কর্মী সভায় অতিথি হিসেবে ভার্জিনিয়া বিএনপির সহ-সভাপতি খালেদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবুসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com