বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

গোসাইরহাটে পাটের গুদামে আগুন ক্ষয়ক্ষতি ব্যাপক

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাট পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ীদের।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় সারে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্তরা হলেন, বাদল ট্রেডাস, আব্দুল ট্রেডার্স, সামসুল ট্রেডার্স, সবল ট্রেডার্স ভুট্র আকনের গোডাউন, আলা উদ্দিন ট্রেডার্স, বিল্লাল ট্রেডার্স সহ ১৮ টি দোকান ও গোডাউন।স্থানীয়, পাট ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার গোসাইরহাট বাজারের কাঠ পট্রি এলাকায় ধোয়া দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কে।

এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিভানোর জন্য বালতি নিয়ে নেমে পড়েন। গোডাউনে অনেক পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৮ টি গোডাউনে আগুন লেগে যায়। তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনে থাকা পাট, সোয়াবিন, মরিচ, কালিজিরা ও টিন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক বলেন, আগুন কোথা থেকে বা কিভাবে লেগেছে কিছুই জানি না। আমাকে ফোন করে খবর দেয় আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ছুটে আসি। আমার গোডাউন ছিল ২ টি এতে প্রায় ৫শত মণ পাট ছিল।

আমার ছাড়া আরো ১৬ টি গোডাউনের পাট পুড়ে ছাই হয়ে গেছে।এ বিষয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিল্টন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি।

আমরা তিন ঘন্টার চেষ্টায় পানি নিয়ন্ত্রণে এনেছি। এখনও আগুন লাগার কারণ জানতে পারি নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

আগুনের ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আশরাফ উদ্দিন ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com