রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুরের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস’২৪ পালিত

কাজি মুস্তফা রুমি,জেলা প্রতিনিধি:

আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

আজ সকাল ১১:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে র‍্যালিটি নাগরপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকলে উপস্থিত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সংগঠনিক সচিব সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মীর ওবায়েদ স্কুলের পরিচালক মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন মিয়া।

উক্ত আলোচনা সভায় বক্তারা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকের ভূমিকার কথা উল্লেখ করেন।

পাশাপাশি দেশের প্রতিটি ক্ষেত্রে একটি শিক্ষকের প্রাপ্য সম্মান ও সম্মানী এবং কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি নিশ্চিতকরণের জন্য জোর দাবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক‍্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা এম ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক মো: শফিউদ্দিন, সিনি: সহ-সভাপতি যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরেফিনা আক্তার মিতু, সহ-সভাপতি ধুবড়িয়া আইডিয়াল স্কুলের পরিচালক মো: সানোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক মো: সাইফুল ইসলাম, পংবাইজোড়া কিন্ডারগার্টেনের পরিচালক মো: সোলাইমান, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক মো: শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আজিম হোসেন রতন, শহীদ ক‍্যাডেট একাডেমী নাগরপুরের পরিচালক (প্রাথমিক) মোঃ সেতাব আলী, সানিডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম প্রমূখ।

এছাড়াও নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ নাগরপুর উপজেলায় কর্মরত অনলাইন ও প্রিন্ট গণমাধ্যম প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com