রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজ চত্বর থেকে শুরু হয়ে খামারপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে মুুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহবায়ক মোল্যা সেলিম রেজা, কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল, তাঁতীদলের আহবায়ক ইকবাল হোসেন, কৃষকদলের সদস্য সচিব খলিফা রুমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম, যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, ছাত্রদলের আহবায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে এসে মূল মিছিলের সঙ্গে যোগ দেন।

মিছিলটি খামারপাড়া বাজার প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনের সড়কে আলোচনা সভার মাধ্যমে শেষ করেন।

আলোচনা সভায় বিএনপির সভাপতি বদরুল আলম হিরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না।

সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com