বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

শরীয়তপুরে কর্মচারীদের হয়রানি ও চাকুরি নিয়মিত করণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মোহাম্মদ নান্নু মৃধা,(শরীয়তপুর প্রতিনিধি):

শরীয়তপুরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত
কর্মচারীদের হয়রানি বন্ধ ও চাকুরি নিয়মিত করণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি শরীয়তপুর জে়লা প্রশাসকের কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী দেলোয়ার হোসেন, ডিজিএম নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, এজিএম (অর্থ) সেলিম হাসান, এজিএম ( আইটি) নাজমুল হাসান, জুনিয়র ইঞ্জিয়ার (আইট) নাঈমুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনপ্রমূখ।

এসময় বক্তৃারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক “বিআরইবি-পিবিএস” একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ করছি আমরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com