সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

সাংবাদিক রাশেদুল ইসলাম কে সরকারি আমলা কর্তৃক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক রাশেদুল ইসলাম কে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান’র শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২৯শে সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ’র উদ্যোগে সংগঠনের সভাপতি সোহাগ আরিফনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে।

দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপরাদ
বিচিত্রা মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলাম কে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানসহ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে।

পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি বরগুনার একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য পেয়ে বাস্তবতা যাচাই করার জন্য সরকারি আমলা কর্তৃক তথ্য চাওয়ায় আমাকে অন্যায় ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান।

আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ, সহ অর্থ সম্পাদক এবাদুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন, চট্টগ্রাম জেলার সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক বেলাল হোসেন, হেলাল উদ্দীন, মুরাদ, মাজহারুল ইসলাম রানা, আরিফ হোসেন, জহির উদ্দিন, ইসমাই ইমন, মাসুদ, শাহিন আলম সহ প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com