বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজার থেকে চোরাই প্রাইভেট কার বানিয়াচং থেকে উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর থেকে চোরাইকৃত একটি প্রাইভেট কার হবিগঞ্জ জেলার বানিয়াচং থেকে উদ্ধর করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এসময় আল আমিন নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়।

বুধবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার মডেল থানার এসআই নাজমুল হোসেন, এসআই এনামুল হকসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার লাখাই পশ্চিম সিংহগ্রাম থেকে আল আমিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিনের তথ্যমতে অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলার সুজাতপুর খোয়াই নদীর পাড় থেকে চোরাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকালে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহ বন্দর পতন এলাকা থেকে জনৈক সাজ্জাদুর রহমানের ২২ লক্ষ টাকা মূল্যের একটি প্রাইভেট কার চুরি হয়। থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, মামলা দায়েরর পরপরই থানার অফিসার ফোর্স গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়। আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com