শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

কমলগঞ্জে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি; 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. রইছ আল রিজুওয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য শাহীন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজিদুর রহমান সাজু।আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টল বসে এ পিঠা উৎসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com