শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মিয়ানমারের ছোঁড়া গোলায় বাংলাদেশিসহ নিহত ২

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে ঘুমধুম সীমান্তে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজুর রহমান বাংলাদেশে প্রতিদিন খবর কে, এই তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজুর রহমান বলেন, আজ সোমবার বেলা আড়াইটার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে তাঁদের মৃত্যু হয়।

এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সীমান্ত এলাকা হওয়ায় প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে রোববার কিছু সময়ের জন্য সীমান্তের ওপারে গোলাগুলি বন্ধ থাকলেও আজ সোমবার সকাল থেকে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য এখন পর্যন্ত তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com