সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীমঙ্গলে ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও লইয়ারকুল পুরাণগাঁও এলাকায় হাজী সেলিম ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজী মো. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন হাজী ছিলেন ফাউন্ডেশন এর অন্যতম ব্যক্তিত্ব হাজী দুলাল মিয়া, হাজী আব্দুল কাদির জিলানী, স্থানীয় ইউপি সদস্য নিয়াজ ইকবাল মাসুক, যুবলীগ নেতা বদরুল আলম শিপলুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

হাজী সেলিম ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রবাসী হাজী সেলিম একজন প্রকৃত সমাজসেবক। যার আন্তরিক প্রচেষ্টায় সমাজের অনেক সামাজিক কাজ প্রতিনিয়ত করা হচ্ছে। দরিদ্র মানুষকে সহায়তা, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, অসুস্থ মানুষের চিকিৎসা, কর্মসংস্থান তৈরি সহ নানান কাজে যার অফুরন্ত অবদান।

হাজী সেলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. সেলিম জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে একটি হাসপাতাল ও বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান করার ইচ্ছে আছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com