শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

শীত পড়তেই চুল ঝরছে, ভিটামিন ই ব্যবহারে কি সমাধান হবে?

লাইফস্টাইল ডেস্ক

প্রায় সারা বছরই কম বেশি চুলের সমস্যায় ভোগেন অনেকে। তবে শীতকালে এ সমস্যা আরও বেড়ে যায়। ঠান্ডা পড়লেই খুশকি ও চুল পড়ার হার বাড়ে।

আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভিটামিন ই, এমনটিই মত বিশেষজ্ঞদের। মূলত এই ভিটামিনের অভাবজনিত রোগে অনেকেই ভোগেন। ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা বাড়ে।

টাকের সমস্যা হোক বা চুল পড়ার সমস্যা এসব ক্ষেত্রে দারুণ কার্যকরী হলো ভিটামিন ই। এর মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। যা চুল বাড়তে সাহায্য করে।

শীতে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। ভিটামিন ই চুলের গোড়া মজবুত করে। শীতে খুশকির সমস্যাও বেড়ে যায়। যা মাথার ত্বকের মরা কোষ। ভিটামিন ই এর গুণে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মরা কোষের সংখ্যা কমে।

শীতে কমবেশি চুলের নানা সমস্যায় ভোগেন সবাই। আর সেস সমস্যার সমাধানে ভিটামিন ই তো বটেই পাতে রাখতে পারেন মৌসুমি খাবার।

এজন্য বিভিন্ন সবজির বীজ, কাঠবাদাম, আমন্ডে ভিটামিন ই সমৃদ্ধ। এছাড়া সূর্যমুখী তেল, সবুজ পাতাযুক্ত শাকসবজি, পেঁপে, পালং শাকেও ভিটামিন ই ভরপুর।

এছাড়া ভিটামিন ই সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন চুলের যত্ন নিতে। চিকিৎসকের পরামর্শ মতো ১০০ শতাংশ প্রাকৃতিক সাপ্লিমেন্ট ব্যবহার করা যায়। ভিটামিন ই এর একটি ক্যাপসুলে ৪৮০ আইইউ উদ্ভিজ্জ ভিটামিন ই থাকে।

নিয়মিত ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে বা সাপ্লিমেন্ট ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে অচিরেই মুক্তি মেলে। পাশাপাশি দ্রুত বড় ও ঘন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com