শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

নিশ্চিত পরাজয় জেনেই জাফর আলম ভোট বর্জন করেছেন

বিশেষ প্রতিনিধি, মোঃ সেলিম 

জাফর আলম-সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক নিশ্চিত পরাজয় জেনেই কক্সবাজার-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

তিনি বলেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোটগ্রহণ শেষ হওয়ার ১ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাফর আলম। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি। এর আগে রোববার দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পেজে ভোট বর্জনের ঘোষণা দেন জাফর আলম। এর কিছু সময় পর ফেসবুক লাইভে আসেন তিনি।

জাফর আলম বলেন, বিশেষ গ্রুপের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক গাড়ির এজেন্টদের বের করে দিয়ে হাতঘড়ি মার্কায় সিল মারার সুযোগ করে দিচ্ছে। তাই আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। এদিকে চকরিয়া-পেকুয়ার ১৫৪ ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রাক গাড়ি প্রতীকে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক যুবক। এছাড়া পেকুয়ায় সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com