শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

যশোরের ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লা সহ জাহাজ ডুবে গেছে

পারভেজ আলী মোহর যশোর:

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিল এলাকায় এমভি আব্দুর রাজ্জাক নামে কার্গো জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার মুরাদ হোসেন বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করে। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টার।

মেসার্স শেখ ব্রাদার্সের পরিচালক হাফিজুর রহমান বাবুল বলেন, গত ৯ ডিসেম্বর ৮২০ টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট-২ মোংলা বন্দর থেকে এমভি আব্দুর রাজ্জাক কার্গো জাহাজে করে নওয়াপাড়া ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া সরদার মিলস্ ঘাটে গত ১১ ডিসেম্বর এসে কয়লা খালাসের অপেক্ষায় ছিল। এখানে অবস্থানরত অবস্থায় ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জাহাজের তলা ছিদ্র হয়ে আংশিক ডুবে যায়। জাহাজ ডুবিতে অনেক টাকার কয়লার ক্ষতি হয়েছে বলে তিনি জানান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com