শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে নারীমাদক ব্যবসায়ী সহ আটক- ২ ১ শত ৮পিস ইয়াবা উদ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে গতকাল রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মেহেরুন নেছা ময়না ও রাসেল নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

রাজাপুর থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্ত্বে এসআই নাজমুজ্জামান, এসআই সুমন , এএসআই লিজা খানম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে আটক করে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

রাসেল হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের মৃধাবারী এলাকায় একটি ফ্লাটের নিচতলায় অভিযান চালিয়ে মেহেরুন নেছা ময়না নামের এক নারী মাদক কারবারিকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মেহেরুন নেছা ময়নার স্বামী ইব্রাহীম রাসেল দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ইয়াবার ব্যাবসা পরিচলনা করে আসছে বলে জানায় পুলিশ।

 

ইব্রাহীম রাসেল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার টিয়ারা পশ্চিমপাড়া এলাকার ওলিউল্লাহর ছেলে। এবং মেহেরুন নেছা ময়না রাজাপুর সদরের বেলাল হোসেনের মেয়ে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com