শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

চিকিৎসাধীন অবস্থায় আহত সিএনজি চালক মোঃ কামাল হোসেন, মৃত্যুবরণ করেন

লোহাগাড়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি আরোহী ব্যবসায়ীর মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় এই ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালকেরও মৃত্যু হয়েছে। নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম মোহাম্মদ কামাল হোসেন (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধলিবিলা এলাকার পিতা মৃত দানু মিয়ার পুত্র। তিনি বিবাহিত এবং ২ ছেলে ও এক মেয়ের জনক।

 

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাগিনা মোহাম্মদ তাসফির দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে জানান, গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার সময় তার মৃত্যু হয়।

 

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় চট্টগ্রাম অভিমুখী ট্রাকের সাথে লোহাগাড়া অভিমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশা চালক সহ ৬ জন আহত হয়।

 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার মা-মনি হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আহত সিএনজি অটোরিকশা চালক কামালের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com