বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

নিষেধাজ্ঞা অমাণ্য করে ঝাটকা ইলিশ ধরছে কিছু প্রভাবশালী মাঝি

ইলিশ মাছ ধরা এবং বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে। এই সময়ে কেউ ইলিশ মাছ ধরলে বা বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মৎস্য দফতর। কিন্তু সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই অবাধে চলছে ইলিশ মাছ ধরা এবং বিক্রি।

জানা যায় মাছ ধরার ট্রলার গুলো প্রথমে ছোট্ট খালে থাকে পরে জোয়ার আসলে ঘাটে যায় তারা ।

বরাবরের মত নিষেধাজ্ঞা থাকলেও চলছে সামুদ্রিক মৎস্য শিকার। চট্টগ্রাম নগরীর লিংক রোড থেকে শুরু করে পতেঙ্গা রোডে রাতে অন্ধকারে চলে এ মাছ ধরার মহা উৎসব । ইলিশ মাছ রক্ষা এবং নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ই অক্টোবর থেকে ২ই নভেম্বর পর্যন্ত সরকারি ভাবে নিষেধ আছে মাছ ধরা। কিন্তু সরকারের এ নিষেধের তোয়াক্কা না করেই চলছে ঝাটকা ইলিশ ধরা।

সরেজমিনে দেখা যায়, বন্দর নগরীর সাগরপাড়ের মুসলিমাবাদ ঘাট হতে শুরু করে আকমল আলী , হালিশহর আনন্দবাজার , পাহাড়তলী রানী রাসমনি ঘাটে কতিপয় অসাধু মাঝি অবৈধভাবে বোটে করে রাতের অন্ধকারে গভীর সাগর থেকে ধরে আনছে ঝাটকা ইলিশ। তবে গল্প হলেও সত্য সেখানে কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি যথাসময়ে থাকলেও তারা নিশ্চুপ।

সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও কেন ইলিশ ধরা হচ্ছে জানতে চাইলে, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরে যাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের খবর পেলে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com