রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডামুড্যায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ডামুড্যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর দোয়া শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং টাঙ্গাইল জেলা পরিষদে চেয়ারম্যান নেতৃত্বে কে আসছেন? প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজনগর থেকে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃতা এক কিশোরীকে সিলেটের কানাইঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাথে জড়িত সিলেটের কানইঘাট উপজেলার মো:আলী আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজনগর থানার এসআই মো: সওকত মাসুদ ভুইয়া ও এসআই মো: সুলেমান আহমেদ এর নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটি গ্রামের দুর্ঘম হাওড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় কানাইঘাট উপজেলার অলিউর রহমানের ছেলে অপহরণকারী মো: আলী আহমদ (২০) কে গ্রেফাতার করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, গত ১৩ ফেব্রæয়ারি রাজনগর টেকনিক্যাল কলেজ-এ অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত এক কিশোরী কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়।

এ ঘটনায় অপহৃতার পরিবারের সদস্যরা গত ২১ ফেব্রয়ারি রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপহৃত কিশোরীর পরিবারের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে কিশোরীকে উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে গতকাল রাতে সিলেটের কানাইঘাট উপজেলা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় রাজনগর থানা পুলিশ।

এসময় অপহরণের দায়ে আলী আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার সকালে অপহৃত কিশোরীর বাবা রাজনগর থানায় আটককৃত মো: আলী আহমদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, তারিখ-২৩/০২/২০২৩খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)। পরে পুলিশ মো: আলী আহমদকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com