সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই –শামসুজ্জামান দুদু

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

দেশে এখন ভোটের পরিবেশ নেই।আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। এজন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করছে। ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ব্রক্ষ্মসমাজ সড়ক হতে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে পৌছে শেষ হয়।

পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, এই বছর হচ্ছে পরিবর্তনের বছর। এই বছর স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হবে। আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবেই ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন করতে চাই। কিন্তু ভোটের দেয়ার একটি পরিবেশ থাকতে হবে। এখন ভোট কুকুর বিড়ালে দিচ্ছে। ভোটকেন্দ্রে কেউ যায়না। তিনি বলেন, এই দেশের মানুষ কাজের অভাবে না খেয়ে দিন কাটাবে তা হতে পারেনা। সেই কারণে শান্তিপূর্ণ আন্দোলন চলছে।

এসময় তিনি বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও গনবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রæয়ারী শনিবার দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কৃষক দলের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির প্রমুখ।

বক্তারা বলেন, আমরা এই দুর্ভিক্ষের সরকার আর চাই না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাস পুড়িয়েছে, মানুষ মেরেছেন। আমরা সেভাবে চাইনা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন চাই। দেেেশ জনগণ এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এসময় জেলা ও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে ফরিদপুর প্রেসক্লাবে পৌছে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com