শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

মাংসে রং মিশিয়ে বিক্রি ৫ হাজার টাকা অর্থদণ্ড

এইচ এম জুয়েল রানা যশোর জেলা প্রতিনিধিঃ

কোনো কিছুতেই যেন আর আস্থা রাখা যাচ্ছে না। প্রায় সব কিছুতে নকল আর ভেজালের ছড়াছড়ি। বিভিন্ন সময়ে মিষ্টিসহ নানা খাবারে রঙ মেশানোর কথা শোনা গেলেও এবার গারুর মাংসে রঙ মেশানোর খবর জানা গেল। তবে মাংস বিক্রেতারা শুধু অতিরিক্ত দামই রাখছেন না, ফ্রিজে রাখা বাসি ও শুকিয়ে যাওয়া মাংসে বিষাক্ত রঙ মিশিয়েও তা বিক্রি করছেন। বোতলে রাখা রক্তবর্ণের এসব রাসায়নিক ক্ষণে ক্ষণে মাংসে লেপ্টে দিয়ে তা সতেজ ও তাজা বলে বোকা বানাচ্ছেন ক্রেতাদের।

যশোরের মনিরামপুরে থানা মোড়ে  মাংশে রং মিশিয়ে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে গোমাংস ব্যবসায়ী রবিউল ইসলাম । এ অপরাধে ওই দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ  (২১ ডিসেম্বর)  বুধবার দুপুরে মনিরামপুর বাজারের থানা  মোড় মাংশ পট্টিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এই অভিযান পরিচালনা করেন।

এ সময় আদালত তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড সহ রং মেশানো মাংশ গুলো ড্রেনে ফেলে ধ্বংস করেন। রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে থানা মোড়ে মাংস বিক্রির কাজ করেন। একাধিক ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করে বলেন, রবিউল ইসলাম  দীর্ঘদিন ধরে পচা ও বাসি মাংসে রং মাখিয়ে টাটকা হিসেবে বিক্রি করে আসছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, মাংসে রঙ মেশানোর অপরাধে বিক্রেতা রবিউল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,ক্ষতিকর রঙ মিশিয়ে টাটকা মাংস দেখানোর চেষ্টা করা হয়। এই রঙ মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।ক্রেতারা এসব বাসি মাংস টাটকা ভেবে কিনে প্রতারিত হচ্ছেন। অন্য দোকানেও যেসব ভুল ও অসঙ্গতি পাওয়া গেছে সেসব শুধরে নিতে সতর্ক করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com