রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

চেকপোস্ট বসিয়ে ২ কেজি গাঁজাসহ আটক-১

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ।গতকাল (২৬ নভেম্বর) শনিবার রাত ১০টায় মণিরামপুর থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।

আটককৃত মোঃ সজিব শেখ(২৫) খুলনা-সোনাডাঙ্গা থানার গল্লামারী আলকাতরামিল আন্দিরপুকুর, এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পলাতক আসামী খুলনা সোনাডাঙ্গা থানার গল্লামারী ব্যাংক কলোনীর মোঃ আজিম হোসেন(২৬)। এ ঘটনায় মণিরামপুর থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।

মামলা সুত্রে জানাগেছে,গতকাল (২৬ নভেম্বর) শনিবার রাতে মণিরামপুর থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেল থামাইলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা আরোহী মোঃ সজিব শেখ(২৫)।

পুলিশ দেখে মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা স্কুলব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। এসময় মোটরসাইকেল চালক মোঃ আজিম হোসেন(২৬) মোটরসাইকেল চালাইয়া দ্রুত পালিয়ে যায়। ধাওয়া করা যুবককে আটক করলে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মণিরামপুর থানা অফিসার ইনর্চাজ শেখ মনিরুজ্জামান জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার ও সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল জনাব আশেক সুজা মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক।

গতকাল (নভেম্বর) শনিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে মনিরামপুর-থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় ২ কেজি গাঁজাসহ মোঃ সজিব শেখ কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

আজ (২৭নভেম্বর) রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মণিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনপ্রকার ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com