মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পূর্ব শত্রুতার জেরে কলা গাছ কর্তন,মন্দির গেটের দরজা ভাংচুর  থানায় অভিযোগ 

যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন,মন্দির গেটের দরজা ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মণিরামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হাকোবা এলাকায় সাধন কুন্ডুর বসত বাড়ীতে ঘটনা টি ঘটে। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত সাধন কুন্ডু। অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর থানাধীন ৯২ নং হাকোবা মৌজার ২১২৭ নং দাগের ০৭ শতক জমি নিয়ে।

প্রতিবেশী কর্তিক চন্দ্র কুন্ডুর ছেলে প্রকাশ কুন্ডু ও রবি কুন্ডুর ছেলে রমেশ কুন্ডুর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শুক্রবার দিবাগত রাতের আধারে বিমল কুন্ডুর ছেলে, সাধন কুন্ডুর মালিকাধীন বসত বাড়ীর জায়গায় রোপিত ৩৫ টি কলাগাছ কেটে ও  পাশে থাকা মন্দির গেটের দরজা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় সাধন কুন্ডু বাদী হয়ে শনিবার মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।সাধন কুন্ডু বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজিম সরেজমিন পরিদর্শন করেন।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com