বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাশিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ১৩

রাশিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর) দেশটির কোস্ত্রোমা শহরে এ ঘটনা ঘটে।কোস্ত্রোমা হলো ভোলগা নদীর তীরে এবং মস্কো থেকে ৩০০ কিমি (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর। এই শহরটিতে ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পলিগনে। একটি বহুমুখী বিনোদন কেন্দ্র এটি। একটি ক্যাফে, নাইটক্লাব এবং বার হিসাবে ব্যবহৃত হয় এই কেন্দ্রটি।বিচার বিভাগীয় তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের তথ্য এখন স্পষ্ট হচ্ছে। তবে কতজন আহত হয়েছে তা জানানো হয়নি।

আঞ্চলিক গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে এ ঘটনা ঘটে। সেখানে আহত হয়েছেন ৫ জন বলেও জানান তিনি।আগুন লাগার ঘটনা এবং উদ্ধার কাজের একটি ভিডিও প্রকাশ করেছে তদন্তকারী টিম।

তাস নিউজ এজেন্সি তদন্তকারীদের উদ্ধৃত করে বলেছে একজন ব্যক্তি ভিতরে একটি ফ্লেয়ার বন্দুক দিয়ে গুলি করার পরে আগুনের সূত্রপাত হতে পারে।তদন্তকারীরা জানিয়েছেন, ফৌজদারি মামলা হবে এ ঘটনায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com