শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

মিস হিটলার: ইহুদিদের মাথা কেটে ফুটবল খেলতেন যে ব্রিটিশ তরুণী!

ছবি: ইন্টারনেট

ব্রিটেনের বাসিন্দা অ্যালিস কাটার। হোটেলে খাবার পরিবেশনের কাজ করতেন তিনি। ২০১৪ সালে ‘মিস হিটলার’ নামের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর তার পরিচিতি বাড়ে। তবে, এই প্রতিযোগিতার নিয়মকানুন ছিল অদ্ভুত। ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রতিযোগীকে এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়।

যে প্রতিযোগী ইহুদি বিদ্বেষী মনোভাব পোষণ করেন, তারাই একমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। যার পাঠানো ছবি বিচারকদের পছন্দ হবে, তিনিই হবেন বিজয়ী। তবে সমস্যা শুরু হয় ২৩ বছর বয়সী অ্যালিসের কিছু মেসেজ প্রকাশ্যে আসায়। ইহুদির উপাসনালয়ে গ্যাস হামলা অথবা কোনো ইহুদি ব্যক্তির কাটা মাথা নিয়ে ফুটবল খেলা- এ সব নিয়ে নিয়মিত বন্ধুদের সঙ্গে মজা করতেন অ্যালিস। তদন্ত শুরু করলে জানা যায়, অ্যালিস এক নব্য নাৎসি দলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। তার প্রেমিক মার্ক জোনস সেই দলের সক্রিয় সদস্য।

এই প্রসঙ্গে অ্যালিসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। কিন্তু অ্যালিস এমন মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে, যেখানে তিনি ‘হিটলার ওয়াজ় রাইট’ (হিটলার ঠিক ছিলেন) লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

২৫ বছর বয়সি মার্ক পেশায় রেল ইঞ্জিনিয়ার হলেও নব্য নাৎসি দলের সক্রিয় সদস্য ছিলেন। অ্যালিসকে তিনি সব গোপন কথাই বলতেন। মার্ক এবং অ্যালিসের সঙ্গ দিতেন ওই দলের সদস্য গ্যারি জ্যাক এবং কনর স্কটহার্ন। এরা সকলেই নব্য নাৎসি মতবাদকে সমর্থন করতেন। কিন্তু ২০১৬ সালে ব্রিটেনের তৎকালীন গৃহমন্ত্রী অ্যাম্বার রুড কট্টর ডানপন্থী এই দলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

অ্যাম্বারের মতে এই দলের সদস্যরা সমকামী-বিরোধী, ইহুদি-বিদ্বেষী এবং বর্ণবিদ্বেষী। তার পরেও অ্যালিস এবং তার বন্ধুরা দলের হয়েই কাজ করতে থাকেন। ২০২০ সালে সন্ত্রাসবাদের অভিযোগে দলটির চার জনকে প্রেপ্তার করা হয় এবং বার্মিংহাম ক্রাউন কোর্টে মামলায় এদের সকলের হেফাজতের নির্দেশ দেয়া হয়।

অ্যালিস তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তাকে পশ্চিম ইয়র্কশায়ারের একটি সংশোধনাগারে পাঠানো হয়। অ্যালিসের প্রেমিক মার্ককে সাড়ে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়। গ্যারি সাড়ে চার বছরের জন্য হেফাজতে এবং কনরকে দেড় বছরের জন্য আটক অবস্থায় রাখা হয়।

কিন্তু শাস্তির সময়সীমা শেষ হওয়ার আগেই ছাড়া পান অ্যালিস। প্যারোল বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েই ১২ অক্টোবর তাকে ছাড়া হয়। যেহেতু অ্যালিস দলের সক্রিয় সদস্য ছিলেন না, শুধু মাত্র মিছিলে শামিল হতেন তাই তার শাস্তির সময়সীমা কমিয়ে দেয়া উচিত। তাই তিন বছরের সময়কাল কমিয়ে অ্যালিস সংশোধনাগার থেকে ছাড়া পান তিনি।
তথ্যসূত্র: আনন্দবাজার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com