মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রামুতে কলেজের নামে আরও ১৫৬ একর বনভূমির বন্দোবস্ত বাতিল:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া বনবিভাগের ১৫৫ দশমিক ৭০ একর জমি বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়।

গত ১০ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপ সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক পত্রে বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল আদেশের কপিটি হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের আদেশের পর ভূমি অফিসের সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই শহীদ এটিএম জাফর আলম (প্রয়াত)। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭ একর জমি সচিব শফিউল আলমের শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়।

এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি। বনভূমির জমি বন্দোবস্ত বাতিল করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিতভাবে চিঠি দেওয়ার পর এই বন্দোবস্ত বাতিল করা হল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com